আগামী মাসে আফগানিস্তানের নির্বাচন, তালেবানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালেবানের সঙ্গে চলমান শান্তি আলোচনার মধ্যেই কোনো ধরনের সিদ্ধান্তে না পৌঁছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আমেরিকার আজ্ঞাবহ গোষ্ঠীর আয়োজনে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এরই পরিপ্রেক্ষিতে তালেবান কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা জানিয়েছে, আগামী মাসে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে সেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার শামিল।

বর্তমানে তালেবানের সঙ্গে আফগান শান্তি আলোচনা ইস্যুতে দর কষাকষি করছে আমেরিকা।

কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন শনিবার জানান, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তখন সেদেশে নির্বাচন হলে তা হবে যুদ্ধ ঘোষণার নামান্তর।

তালেবান আলোচনার মাধ্যমে আফগান সংকটের সমাধান করতে চায় বলে জানান তিনি।

শাহিন আরো বলেন, ওয়াশিংটনের সঙ্গে সৈন্য প্রত্যাহারের চুক্তি করার পর আফগান পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসবে তালেবান। সে আলোচনায় আফগানিস্তানের ভবিষ্যত রাজনৈতিক কাঠামো নির্ধারণ করা হবে।

তবে, তালেবানের সঙ্গে তাদের এখনও কোনো ধরনের সমঝোতা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

আগের সংবাদঅবরুদ্ধ কাশ্মীরে চলছে ভারতীয় বাহিনীর নির্যাতন আর বাছবিচারহীন গ্রেপ্তার
পরবর্তি সংবাদএফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা তাসভির