পার্বত্য চট্রগ্রামকে ভারতীয় দাবীর একদিনের মাথায় পাহাড়ে সেনাসদস্য খুন

ফাতেহ ডেস্ক

ত্রিপুরায় বসবাসরত চাকমা সম্প্রদায়ের নেতারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ‘ভারতের অবিচ্ছেদ্য অংশ’ বলে দাবি করার একদিনের মাথায় খুন হলো নাসিম (১৯) নামের এক সেনাসদস্য। রাঙামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে তিনি নিহত হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এতে সৈনিক নাসিম গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আইএসপিআর বলছে, এখন সেখানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তাব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন।

উল্লেখ্য, শনিবার ত্রিপুরার টিবি এসোসিয়েশন হলের সামনে বিক্ষোভ করেন চাকমারা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে তারা ভারতীয় ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। ত্রিপুরার এই চাকমাদের দাবি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাস করলেও সেখানকার চাকমা এবং জাতিগত অন্যান্য গোষ্ঠী ভারতকে তাদের ‘কল্পিত মাতৃভূমি’ হিসেবে মনে করে।

আগের সংবাদকাশ্মীর ইস্যুতে আরব দেশগুলো কেনো নীরব?
পরবর্তি সংবাদচলে গেলেন কানাইঘাটের প্রবীণ আলেম মাওলানা ওলীউর রহমান দুর্লভপুরী