
ফাতেহ ডেস্ক
চলে গেলেন কানাইঘাটের প্রবীণ আলেম মাওলানা ওলীউর রহমান দুর্লভপুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দারুল উলুম কানাইঘাট মাদরাসায় দাওরায়ে হাদিস খোলার পর বায়মপুরী রহ. -এর প্রথম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। তাঁর সহপাঠী ছিলেন, মুজাহিদে মিল্লাত শায়খ আবদুল্লাহ হরিপুরি, হাদিস বিশারদ শায়খ আবদুল লতীফ চাউরী।
তিনি সিলেট হাওয়া পাড়া মসজিদে দীর্ঘ দিন ইমামতির দায়িত্ব পালন করেছিলেন।
তাঁর ছেলে মাও. খালিদ সাইফুল্লাহ সাহেব দারুল উলুম কানাইঘাট মাদরাসার বিশিষ্ট মুহাদ্দিস। মাও. হাবিবুল্লাহ দূর্লভপুরী গোলাপগঞ্জ বহরগ্রাম মাদরাসার সিনিয়র শিক্ষক। মুতাসিম বিল্লাহ বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট।
আজ বাদ জোহর দুর্লভপুর কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে৷
আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
