মক্কায় আরও এক বাংলাদেশি হাজির ইন্তেকাল

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালন শেষে রোববার (১৮ আগস্ট ) আরও এক বাংলাদেশি হাজি পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম মো. রেজাইল হক খান (৭০)।

তার পাসপোর্ট নম্বর বিএম-০৮৫৬০৪১। গ্রামের বাড়ি জামালপুর সদরে। তিনি গত ৮ জুলাই আল ইমাম হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মাধ্যমে বিজি-৩২১১ ফ্লাইটে সৌদি আরব যান।

এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৮৫ জন হজযাত্রী ও হাজি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ৭৫ জন, নারী ১০ জন। তাদের মধ্যে মক্কায় ৭৫, মদিনায় ৯ ও জেদ্দায় একজন মারা যান।

আগের সংবাদগত দুদিনে দেশে ফিরেছেন ফিরেছেন ৭৯৮২ হাজি
পরবর্তি সংবাদকাশ্মীরে খুলেছে ১৯৬টি স্কুল, ছাত্রদের উপস্থিতি নগণ্য