সৌদি আরবে ৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি এক নারী হাজি

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালনে সৌদি আরব গিয়ে আট দিন ধরে নিখোঁজ বাংলাদেশি এক নারী হাজি। তাঁর নাম মোসা: সুরুতুন নেছা (৬০)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের মো: রজব আলীর স্ত্রী।

স্বামী-স্ত্রী এক সাথেই পবিত্র হজ্জ্ব পালনে সৌদি গিয়েছিলেন। আট দিন ধরে না পাওয়ায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বেঁচে আছেন কি-না, তাও বলতে পারছেন না তারা।

সুরুতুন নেছার ছেলে ইয়াকবির আফিন্দী বলেন, গত ১৩ আগস্ট থেকে সুরুতুন নেছা নিখোঁজ রয়েছেন। সুরুতুন নেছা বাংলাদেশ থেকে সিলেটের শাহপরান ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গত ২৮ জুলাই জেদ্দা এয়ারলাইন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যান।

তিনি আরো জানান, গত ১১ আগস্ট রাতে সৌদি আরবের মিনায় তার স্বামী রজব আলী পাথর মারতে যাওয়ার সময় সুরুতুন নেছাকে তাঁবুতে বসিয়ে রেখে যান। পাথর মারা শেষ করে তাঁবুতে ফিরে এসে স্বামী তার স্ত্রী সুরুতুন নেছাকে আর খোঁজে পাননি। তিনি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

সিলেটের শাহপরান ট্রাভেলস এজেন্সির পরিচালক মোহাম্মদ যুবায়ের বলেন, নিখোঁজ নারী সুরুতুন নেছাকে পাওয়ার জন্য আমরা সব জায়গায় লোক লাগিয়েছি, এরই মধ্যে বাংলাদেশ ও সৌদি আরবের হজ ট্রাভেলসকে জানিয়েছি। তারাও তাদের মাধ্যমে সব জায়গায় যোগাযোগ করছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে। মোয়াল্লিম নম্বর +৯৬৬৫৫৩৬৪৪৬৯৬ পাসপোর্ট নম্বর ০৬৫৮৪৫৫, বাংলাদেশ ০১৭১২৫১৬৫৮০, ০১৭১২৭৬৯০০০।

আগের সংবাদসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার, অনুমোদন দিলো মন্ত্রিসভা
পরবর্তি সংবাদকাশ্মীরে যা ঘটছে তার সিকিভাগও প্রকাশ করতে দেওয়া হচ্ছে না