৩ সহস্রাধিক রোহিঙ্গার সাক্ষাৎকার গ্রহণ শুরু আজ

ফাতেহ ডেস্ক

প্রাথমিকভাবে ২২ আগস্ট মিয়ানমারে ফিরিয়ে নিতে রাজি হওয়া সাড়ে ৩ হাজার রোহিঙ্গার সাক্ষাৎকার গ্রহণ শুরু হচ্ছে আজ। রাখাইনে নিজ নিবাসে ফিরতে চায় কিনা তাদের কাছে জানতে চাইবে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। এ সময় বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতি থাকবে।

গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

তিনি আরও জানান, তালিকায় থাকা ১০৩৮টি পরিবারের ৩৩৯৯ জনকে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ৩৩৭ পরিবারের সকল সদস্য রয়েছেন। এই সংখ্যা ১ হাজার ৩৯০ জন। এছাড়া ৭০১টি পরিবারের আংশিক সদস্যের নাম এসেছে তালিকায়। এই সংখ্যা ২ হাজার ৯ জন। ফলে এসব পরিবারের যাদের নাম আসেনি প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজ দেশে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশে দু’টি ট্রানজিট পয়েন্ট প্রস্তুত থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুধু বান্দরবানের ঘুমধুমের স্থলপথেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। আপাতত দিনে ১৫০ জন রোহিঙ্গা ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আগের সংবাদকাশ্মীরে রাতের বেলা বাড়িতে বাড়িতে ভারতীয় বাহিনীর হানা, গ্রেপ্তার করা হচ্ছে তরুণ-যুবকদেরকে
পরবর্তি সংবাদদেশে ফিরেছেন ১২ হাজার ৫৫২ জন হাজি