দেশে ফিরেছেন ১২ হাজার ৫৫২ জন হাজি

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১২ হাজার ৫৫২ জন বাংলাদেশি হাজি।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এ বছর সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ৫৯৮টি এজেন্সির মাধ্যমে ১লাখ ২৭হাজার ১৫২জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। এরমধ্যে সৌদি আরব গিয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮৯ জন বাংলাদেশি। মৃতদের মধ্যে ৭৭ জন পুরুষ এবং ১২জন নারী। তাদের ৭৯ জন মক্কায়, ৯ জন মদীনায় এবং জেদ্দা একজন মারা গেছেন।

আগের সংবাদ৩ সহস্রাধিক রোহিঙ্গার সাক্ষাৎকার গ্রহণ শুরু আজ
পরবর্তি সংবাদতিন মেয়রকে বরখাস্ত করলেন রজব তাইয়েব এরদোগান