আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

ফাতেহ ডেস্ক

পবিত্র হজপালন শেষে আব্দুর রাজ্জাক (৬৫) নামে আরও এক বাংলাদেশি হাজি মক্কায় ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার মৃত্যুবরণ করেন তিনি।

তার পাসপোর্ট নম্বর বিওয়াই-০০৫০৮৪২। গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানায়। তিনি বেসরকারি হজ এজেন্সি লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পবিত্র হজ পালনে সৌদি আরব যান।

উল্লেখ্য, আব্দুল রাজ্জাকসহ চলতি বছর পবিত্র হজপালনের আগে ও পরে ৯৩ জন হাজি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ৭৯ ও নারী ১৪। মোট মৃতের মধ্যে মক্কায় ৮২ জন, মদিনায় ১০ জন ও জেদ্দায় একজন মারা যান।

আগের সংবাদদেশে ফিরেছেন ১৬৬৭০ জন হাজি
পরবর্তি সংবাদকাশ্মীরে তল্লাশির নামে নারীদের যৌন হয়রানি, ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ গুলি