‘ডোনাল্ড ট্রাম্প কি সারাবিশ্বের পুলিশের দায়িত্ব নিয়েছেন?’

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা অবসানে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার ইচ্ছের সমালোচনা করেছেন হায়দরাবাদের এমপি আলাউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, কাশ্মীর ইস্যুতে ফোনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির কথা বলায় আমি আশ্চর্য এবং চরমভাবে মর্মাহত হয়েছি। কেন ট্রাম্পের সঙ্গে কথা বলতে হবে। তিনি কি সারাবিশ্বের পুলিশের দায়িত্ব নিয়েছেন। নাকি তিনি কোনো চৌধুরী হয়েছেন।

কাশ্মীর ইস্যুতে মঙ্গলবার ভারতের নিউজ এজেন্সি এএনআইকে দেয়া বক্তব্যে হায়দরাবাদের এমপি আলাউদ্দিন ওয়াইসি এ মন্তব্য করেন। খবর এনডিটিভি ও এএফপির।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা অবসানে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মঙ্গলবার সাংবাদিকদের কাছে এমন অভিপ্রায়ের কথা জানান তিনি। এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প কাশ্মীরকে খুবই জটিল এলাকা উল্লেখ করে বলেন, আসলে কাশ্মীর খুবই জটিল একটি জায়গা। সেখানে হিন্দু আছে, মুসলমানও আছে। আমি বলব না যে, তারা সেখানে খুব মিলেমিশে আছে। কাশ্মীরকে শান্ত করার প্রক্রিয়ায় যুক্ত হতে পেরে আমি খুশি।

আগের সংবাদকাশ্মীর ইস্যুটি ভারতের অভ্যন্তরীণ বিষয় : বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়
পরবর্তি সংবাদএবার মালয়েশিয়ার সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ ডা. জাকির নায়েক