এবার মালয়েশিয়ার সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ ডা. জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার সমস্ত প্রদেশে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ হওয়ার পর এবার সামাজিক মাধ্যমেও কথা বলা নিষিদ্ধ হলো ডা. জাকির নায়েকের। বুধবার দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি আব্দুল হামিদ বলেন, সামাজিক মাধ্যমসহ সব প্ল্যাটফর্ম থেকেই সাময়িক নিষিদ্ধ করা হয়েছে জাকির নায়েককে।

পুলিশ মহাপরির্দশক বলেন, কেলানতানের ঘটনা পর যেকোনও ধরনের বক্তব্য দেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে জাকির নায়েককে। বিষয়টি নিয়ে যেন আমরা পূর্ণ তদন্ত সম্পন্ন করতে পারি সে লক্ষ্যেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত অনুযায়ী এখন প্রত্যেক রাজ্যের পুলিশ প্রধান জাকির নায়েকের বক্তব্যের ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্যের বিষয়গুলো দেখবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জাকির নায়েক। ওই অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ায় বসবাসরত চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন যে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছেন। তার এমন মন্তব্য ঘিরেই মালয়েশিয়ায় বিতর্ক শুরু হয়।

আগের সংবাদ‘ডোনাল্ড ট্রাম্প কি সারাবিশ্বের পুলিশের দায়িত্ব নিয়েছেন?’
পরবর্তি সংবাদপুলিশের পোষাক পরে কলকাতায় ডাকাতি, তিন বাংলাদেশি গ্রেপ্তার