
ফাতেহ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ জন্ম নেয় মৃত্যু হবে বলে। মৃত্যু না আসা পর্যন্ত আমার কাজটা আমি করে যাব।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর মদদ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা সম্ভব ছিল না। তাদের ছাড়া এটা ঘটতে পারে না।
