ফিলিস্তিনি যুবককে গুলি করতে দ্বিধা, বরখাস্ত চার ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি যুবককে গুলি করতে দ্বিধা করায় চার সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী। ১৯ আগস্ট এ খবর প্রকাশ করেছে ইসরায়েলের ওয়াইনেট নিউজ।

গাজা সীমান্তে ঘটনাটি ঘটেছিল ১ আগস্ট। ২০ বছর বয়সী ওই ফিলিস্তিনি নাগরিকের নাম হানি আবু সালাহ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তদন্তে বলা হয়, হানি আবু সালাহ সীমান্ত বেড়া অতিক্রম করেছিল। তার সঙ্গে ছিল একে-৪৭ ও গ্রেনেড। সীমান্তের ২৫০ মিটার দূর থেকে সেটি পর্যবেক্ষণ করছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তাকে গুলি করতে দ্বিধায় ছিলেন তারা।

পরে অবশ্য হানি আবু সালাহকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। গত বছর হানি আবু সালাহর ভাই ফাদি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রাণ হারান।

আগের সংবাদকাশ্মীর ইস্যু : শুভেচ্ছা দূতের পদ থেকে প্রিয়াংকা চোপড়াকে সরাতে ইউনিসেফ প্রধানকে চিঠি
পরবর্তি সংবাদএখনও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন