
আন্তর্জাতিক ডেস্ক
হজ্বের সফরে বাইতুল্লাহর গিলাফ ধরে কতজন কতজন কতকিছুই কামনা করে। তিনি হয়ত চেয়েছিলেন তার দৃষ্টিশক্তি। আর সে কারণেই এবারের হজ্বের সফরে আল্লাহর কুদরতে হঠাৎ দৃষ্টি শক্তি ফিরে পেলেন সুদানের একজন দৃষ্টি প্রতিবন্ধি বয়স্ক মহিলা। কাবা শরীফ দেখতে পেয়ে তার অশ্রু গদগদ কণ্ঠে আল্লাহর শোকরিয়া আদায় করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মহিলাটি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে মহিলাটি আনন্দে বিহ্বল হয়ে পড়েছে। এবং কাবা শরীফ দেখতে পেয়ে আল্লাহর শোকর আদায় করছে।
মহিলাটি বলছেন, তিনি ইবতেদায়ী পড়ার সময় থেকে চোখে দেখতেন না। তার অনেক আশা ছিল, তিনি কুরআন শরীফ দেখে দেখে পড়বেন।
মহিলাটির পাশে তার স্বামীকেও উপস্থিত দেখা গেছে।
