টাকা না দেয়ায় প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিতে দেরি, নবজাতকের মৃত্যু

ফাতেহ ডেস্ক

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আয়াকে টাকা না দেয়ায় ট্রলি পেতে দেরি হওয়ায় অপারেশন থিয়েটারে পৌঁছেনোর আগেই এক প্রসূতি নারীর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসকের নির্দেশের পরও টাকা ছাড়া রোগীকে অপারেশন থিয়েটারে পৌছে দিতে অক্ষমতা প্রকাশ করে কর্মরত আয়ারা। দেড় ঘণ্টা বিলম্বে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও সিজারিয়ান অপারেশন করে তার গর্ভ থেকে একটি মৃত সন্তান বের করেন চিকিৎসকরা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের প্রসূতি বিভাগে এই অনাকাংখিত ঘটনা ঘটে। এ নিয়ে রোগীর স্বজন এবং ওয়ার্ডে কর্মরত আয়াদের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে অভিযুক্ত আয়া হালিমা বেগমকে আটক করে পুলিশ।

আগের সংবাদযৌতুক নিরোধ আইন থাকলেও কমছে না যৌতুক-নির্যাতন, বাড়ছে গৃহবধূ-নির্যাতন ও হত্যা
পরবর্তি সংবাদমিশরে ‘বন্দুকযুদ্ধ’ : নিহত ১১