কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানকে ‘সহায়তা’ করতে চান ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

ভারত ও পাকিস্তান উভয় দেশ যদি চায়, তাহলে কাশ্মীর ইস্যুতে ‘সহায়তা’ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজ থেকে এ কথা জানানো হয়েছে।

এ খবর দিয়ে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই বলছে, জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল ও জম্মু-কাশ্মীরকে দুটি ইউনিয়ন টেরিটোরিতে ভাগ করার ভারতীয় সিদ্ধান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে পাকিস্তান জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে যোগাযোগ করেছে। তারা এ সমস্যায় সমাধান চাইছে।

কিন্তু ভারত জম্মু-কাশ্মীরকে দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে আখ্যায়িত করে। তারা চায় না এতে তৃতীয় কোনো পক্ষ যুক্ত হোক। ওদিকে সপ্তাহান্তে ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলন। সেখানে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওই বৈঠকের ফাঁকে এই দু’নেতার মধ্যে দ্বিপক্ষীয় ইস্যুতে বৈঠক হতে পারে। তার আগে হোয়াইট হাউজের একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, কাশ্মীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। আমরা অব্যাহতভাবে সবাইকে শান্ত থাকা, বিরত থাকা ও বাগাড়ম্বরতা এড়িয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছি।

আগের সংবাদরোহিঙ্গাদের ব্যাপারে কঠোর অবস্থানে যাবে বাংলাদেশ
পরবর্তি সংবাদআমাজনে আগুন, নেপথ্যে কী?