১০০ ছাড়ালো হজযাত্রী মৃত্যুর সংখ্যা 

ফাতেহ ডেস্ক

চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে ১০১ হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ৮৫ ও নারী ১৬। এর মধ্যে মক্কায় ৯০, মদিনায় ১০ ও জেদ্দায় একজন মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিকে গতকাল ২৪ আগস্ট বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা শেখ মতিয়ার রহমান (৫৬) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর ইএ-০০৫৫৯৬৪১। তিনি গত ৪ আগস্ট বেসরকারি লিমা ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮২৩ ফ্লাইটযোগে সৌদি গিয়েছিলেন।

আগের সংবাদগণহত্যার দুই বছর, স্বদেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের
পরবর্তি সংবাদকাবিননামায় কুমারী শব্দ ব্যবহার করা যাবে না : হাইকোর্ট