কাশ্মিরে বিজেপি সরকারের ঘৃণ্য আচরণের প্রতিবাদে সরকারি অফিসারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু ও কাশ্মিরে বিজেপি সরকারের ঘৃণ্য আচরণের প্রতিবাদে চাকরি ছেড়ে দিয়েছেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রিটিভ সার্ভিসের(আইএএস) অফিসার ৩৩ বছর বয়সী কান্নান গোপিনাথন। পদত্যাগের সমস্ত কাগজপত্র জমা দিয়ে তিনি জানিয়েছেন, জম্মু ও কাশ্মিরে জন সাধারণের দুরবস্থা অবর্ণনীয়। একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি এই ব্যবস্থা মেনে নিতে পারছেন না। তাই তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন।

ভারতীয় টিভি চ্যানেল-এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎারে গোপীনাথন বলেন, ‘আমি চাকরি ছাড়লেই যে পরিস্থিতি বদলাবে তা নয়। তবে নিজের বিবেকের কাছেও তো জবাব দিতে হবে। তাই এই সিদ্ধান্ত।’

গোপিনাথনের আরও বলেন, ‘জম্মু ও কাশ্মিরের লক্ষ লক্ষ মানুষের মৌলিক অধিকার গত ২০ দিন ধরে খর্ব করা হয়েছে। ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা নিয়ে তার কোনও সমস্যা নেই। তিনি প্রতিবাদ জানাচ্ছেন যে সমস্ত স্বাধীন নাগরিকের মৌলিক অধিকার খর্ব হয়েছে তার বিরুদ্ধে।’

প্রসঙ্গত, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও প্রশাসন ক্যাডারের চাকরিতে ঢোকেন গোপিনাথন। চাকরির আগে তিনি স্বেচ্ছ্বাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। বিনা পারিশ্রমিকে বস্তিতে শিশুদের পড়াতেন। সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, চাকরি ছাড়ার বিষয়ে তিনি বলেন, ‘ভেবেছিলাম সিভিল সার্ভিসে থেকে মানুষের বক্তব্য তুলে ধরতে পারব। দেখলাম আমার কণ্ঠই রুদ্ধ হয়ে যাচ্ছে।’ তবে এই মুহূর্তে তার পরিকল্পনা কী, তা নিয়ে গোপিনাথন বলেন, ‘আমি এখন কী করব সে সম্পর্কে আমার কোনও ধারণা নেই।’

গত বছরের সেপ্টেম্বরেই প্রথম খবরের শিরোনামে উঠে আসেন গোপীনাথন। বানভাসি দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মু্খ্যমন্ত্রীর ত্রাণ হবিলে ১ কোটি টাকা দিতে গিয়েছিলেন;কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখে নিজেকে স্থির রাখতে পারেননি। চেক জমা দিয়ে ফিরে যাওয়ার রিবর্তে তিরুঅনন্তপুরম থেকে বাস ধরে সোজা চেঙ্গান্নু চলে যান। লাগাতার বৃষ্টিতে কেরালার যে জায়গাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল চেঙ্গান্নুর। টানা আটদিন সেখানে বিভিন্ন ত্রাণশিবিরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যান তিনি। কোচি বন্দর থেকে ত্রাণসামগ্রী নামিয়ে মাথায় করে তা বয়ে নিয়ে যান ত্রাণ শিবিরে। আর এই সবটাই করেছিলেন পরিচয় লুকিয়ে। আশপাশের কাউকে ঘুণাক্ষরেও নিজের পরিচয় জানতে দেননি তিনি।

আগের সংবাদকাবিননামায় কুমারী শব্দ ব্যবহার করা যাবে না : হাইকোর্ট
পরবর্তি সংবাদদালালের খপ্পরে পড়ে বিদেশ যাবেন না: প্রধানমন্ত্রী