দালালের খপ্পরে পড়ে বিদেশ যাবেন না: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

বিদেশ যাওয়ার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কেউ যাতে দালালের ধোঁকায় না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আজ রবিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মুখরোচক কথায় দালালের খপ্পরে পড়ে বিদেশ না যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু কিছু দালাল শ্রেণির লোক সোনার হরিণের স্বপ্ন দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে মানুষকে দেশের বাইরে পাঠায়। মানুষ যাতে ওদের মুখরোচক কথার ধোঁকাবাজিতে না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। সতর্ক থাকতে হবে। এভাবে কোথাও গিয়ে কেউ যেন অকালে হারিয়ে না যায়।

আগের সংবাদকাশ্মিরে বিজেপি সরকারের ঘৃণ্য আচরণের প্রতিবাদে সরকারি অফিসারের পদত্যাগ
পরবর্তি সংবাদকাশ্মীরিদের অধিকার খর্ব করা সবচেয়ে বড় দেশবিরোধী কাজ : প্রিয়াঙ্কা