কাশ্মীরের যে গ্রামটির নাম ‘বাংলাদেশ’

ফিচার ডেস্ক

ভূস্বর্গখ্যাত কাশ্মীরের বিখ্যাত উলার হ্রদের তীরে গ্রামটি অবস্থিত। বান্ডিপুরা জেলার আলুসা তহশিলে এ গ্রামের নাম বাংলাদেশ। বান্ডিপুরা-সোপুরের মাঝ দিয়ে মাটির রাস্তা ধরে ৫ কিলোমিটার হাঁটলেই পাওয়া যায় গ্রামটি।

১৯৭১ সালে জুরিমন নামে একটি গ্রামের ৫-৬টি ঘরে আগুন লাগে। গৃহহীন হয়ে পড়ে নিরীহ সাধারণ মানুষ। তখন পুড়ে যাওয়া জায়গা থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় সবাই মিলে ঘর তোলেন। সে বছর নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

কাশ্মীরের একটি গ্রামের নাম ‘বাংলাদেশ’

একই সময় গৃহহীন মানুষগুলো দুঃসময় মোকাবেলা করতে শুরু করে। তাই তারা তাদের নতুন গ্রামের নাম রাখে ‘বাংলাদেশ’। ২০১০ সালে বান্ডিপুরার ডিসি অফিস ‘বাংলাদেশ’ নামক গ্রামটিকে আলাদা গ্রামের মর্যাদা দেয়। ৫-৬টি ঘর দিয়ে শুরু হওয়া গ্রামে এখন পঞ্চাশেরও বেশি ঘর রয়েছে।

বাংলাদেশ নামক সেই গ্রামের মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা। পাশাপাশি পানি বাদাম সংগ্রহ করাও গ্রামবাসীর অন্যতম প্রধান কাজ।

সূত্র : জাগো নিউজ

আগের সংবাদমোবাইল চুরির অপবাদে দাদিকে জবাই করে হত্যা করল নাতি
পরবর্তি সংবাদবাংলাদেশের পার্বত্য এলাকায় নিরাপত্তা বাহিনীর মাথাব্যথার কারণ ইউপিডিএফ