নিয়মিত নামাজ অাদায়ে কাটে বিষণ্নতা

ফাতেহ ডেক্স: বিষণ্নতায় ভোগা অনেক মানুষেরই এক মনস্তাত্বিক ব্যাধি। যা কর্মচঞ্চল মানুষকে অনেকটা পিছিয়ে দেয়  তার কর্ম  থেকে। এতে করে জীবন থেকেও পিছিয়ে যাই আমরা। সময়  থেমে থাকে না্।  থেমে থাকে না আশেপাশের কোনো কিছুই। জীবনে এগিয়ে যেতে হলে আমাদের যেকরেই হোক বিষণ্নতা কাটিয়ে উঠতে হবে। মানুষের বিষন্নতা কাটিয়ে উঠার অন্যতম উপায় হচ্ছে নামাজ।

রাজধানী ঢাকার মাতুয়াইল শিশু মাতৃ ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাবিহা তারান্নুম জানান মনোযোগ দিয়ে নামাজ আদায় করার অনেক উপকারিতা মেডিকেল সায়েন্স দ্বারা ব্যখ্যা করা গেছে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত নামাজ আদায় করছেন তাদের অন্তরে প্রশান্তির প্রভাব পরিলক্ষিত হয়। যার ফলে বিষণ্নতা তো বটেই এমনকি রোগ-ব্যধিও তাদের কম হয়। তাই বিষন্নতা কাটাতে তিনি নামাজের পরামর্শ দিয়েছেন। তার পাশাপাশি আরো কিছু উপায়ে বিষণ্নতা কাটানো যেতে পারে বলেও তিনি পরামর্শ দেন।

তিনি  বলেন নিয়ম করে প্রতিদিন বিকেলে হাঁটা, বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়া এবং কোলাহলমুক্ত পরিবেশে ঘুরে আসাও বিষণ্নতা কাটিয়ে উঠতে সহায়ক। তিনি আরো বলেন বিষণ্নতা কাটাতে অনেকেই মুভি দেখার অভ্যাসের কথা বলেন তবে তার মতে এটি না করাই উচিত কেননা একটি পর্যায়ে এসে মুভি দেখা মানুষের নেশায় পরিণত হয় যা ভালোর চেয়ে মন্দই বয়ে আনে বিষণ্ন মানুষের জন্য।

আগের সংবাদসময় সচেতনতায় আসছে ফেসবুকের নতুন ফিচার
পরবর্তি সংবাদট্রাম্পের হয়ে কাজ করায় তার প্রেসসচিবকে বের করে দিলেন রেস্টুরেন্ট মালিক!