‘কাশ্মীরে বিরোধীমতকে দমন করতে পাশবিকতা চলছে’

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরে বিরোধীমতকে দমন করতে পাশবিকতার পন্থা অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার কলকাতায় এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

একই সাথে নরেন্দ্র মোদি সরকারকে অভিযুক্ত করে মমতা বলেন, সরকার সব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ‘জি হুজুর’ টাইপের লোক বসিয়েছে। তিনি বলেন, সব প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত লোকদের প্রধান করা হয়েছে, যাদের কোন জবাবদিহিতা নেই। তারা শুধু সরকারের আদেশ পালন করছে।

মমতা বলেন, কেন্দ্রীয় সরকার হয় বিরোধীদের হুমকি দিচ্ছে নয় তো তাদের টাকার বিনিময়ে কিনে নিচ্ছে। আমরা পশ্চিমবঙ্গবাসী শুরু থেকেই এর বিরুদ্ধে স্বোচ্চার।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল করে ভারত সরকার। এরপর থেকে অঞ্চলটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কারফিউ জারি করে জনজীবন স্তব্ধ করে দেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের বিরোধীদলীয় সব শীর্ষ নেতাকে। এছাড়া প্রচুর সংখ্যক সমাজকর্মী, তরুণদেরও গ্রেফতারা করা হয়েছে বিক্ষোভ এড়াতে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আগের সংবাদভয়ংকর অভিজ্ঞতা নিয়ে সৌদি থেকে ফিরলেন ১১০ নারী গৃহকর্মী
পরবর্তি সংবাদঅবরুদ্ধ কাশ্মির : মুক্তি কোন পথে?