জুমা পড়িয়ে কামরায় ফিরে নিজের শিশুসন্তানসহ তিনজনের লাশ পেলেন মসজিদের ইমাম

ফাতেহ ডেস্ক

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে চাঁদপুরের মতব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী গ্রামের জামে মসজিদে। মসজিদ সংলগ্ন রুমেই থাকেন ইমাম মাওলানা জামাল উদ্দিন। শুক্রবার জুমার নামাজ শুরুর আগে এই কামরায় নিজের ৫ বছর বয়সী ছেলেকে রেখে ছিলেন তিনি। নামাজের পর এসে দেখেন ছেলেসহ নিথর হয়ে পড়ে আছে তিন শিশুর দেহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে নিজের ৫ বছরের শিশু সন্তানকে রেখে নামাজ পড়াতে যান ইমাম মাওলানা জামাল উদ্দিন। ওই সময় তাঁর শিশু সন্তানের সাথে আরো ২ কিশোর প্রবেশ করে ইমাম সাহেবের কামরায়। নামাজ শেষে ইমাম নিজ কামরা ভেতর থেকে আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙ্গে ইমামসহ উপস্থিত মুসল্লিরা দেখেন কামরার মধ্যে ৩ শিশু-কিশোর অচেতন অবস্থায় পড়ে আছে। এদের দুজন মারা গেছে সেখানেই। একজনকে মতলব হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী গ্রামের জামে মসজিদে ইমামতি করেন মাওলানা জামাল উদ্দিন। শিশু সন্তান আব্দুল্লাহ আল নোমান (৫) বাবার সাথেই মসজিদ সংলগ্ন রুমে থাকতো। তাদের বাড়ি বরগুনা জেলায়। নোমানকে রুমে রেখেই মসজিদে প্রবেশ করেন জামাল উদ্দিন। যাওয়ার সময় পার্শ্ববর্তী মতলব দক্ষিণের ভাঙ্গাপাড় মাদরাসায় দুই কিশোর ইব্রাহিম (১২), রিফাত হোসেন (১৫) ‍রুমে ছিলো।

তাৎক্ষনিকভাবে এই ঘটনায় পুলিশের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আগের সংবাদশিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হলো মহাকবি শেখ সাদী’র জীবনীভিত্তিক নাটক
পরবর্তি সংবাদগুম হওয়া ব্যক্তিদের স্বজনের কান্নায় ভারি হলো জাতীয় প্রেসক্লাবের হলরুম