
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মাসের ব্যবধানে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মিডল্যান্ড ও ওডেসার মধ্যবর্তী এলাকায় ৩০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আরও ২১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার বিকালে এই ঘটনা ঘটে। তবে পুলিশের গুলিতে একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলে টেক্সাসের পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে বিবিসির খবরে জানানো হয়েছে, একজন বন্দুকধারী লোক টানা গুলিবর্ষণ করলে ৫ জন নিহতের ঘটনা ঘটে।
এদিকে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, ঘটনার সময় ইউএস ডাক সার্ভিসের একটি ভ্যান হাইজ্যাক করা হয়েছে।
