মিনার মসজিদ মাদরাসা নিয়ে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার জরুরী বৈঠক

ফাতেহ ডেস্ক

মোহাম্মদপুর তাজমহল রোডে মিনার মসজিদ মাদরাসা কমপ্লেক্সের খাবার ঘর ভাঙ্গার প্রতিবাদে মোহাম্মদপুর ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে বিষয়টি তদন্তের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

তাঁরা হলেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, জামেয়া ইসলামিয়া আরাবিয়া লালমাটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ফারুক আমাদ, জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা জালাল উদ্দিন, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ ফয়সাল, আশরাফুল মাদারিস মাদরাসার মুহতামিম, মাওলানা ইসমাইল, বাইতুল ফালা মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ তালহা, ওয়াহিদিয়া মাদরাসার মুহতামিম, মাওলানা মোহাম্মদ জুবায়ের।

বৈঠক শেষে উক্ত কমিটি তাৎক্ষণিক মিনার মসজিদ মাদরাসা পরিদর্শন করেন এবং সিটি কর্পোরেশন এর এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জ্ঞাপন করেন।

তদন্ত কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হক ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, ‘বৈঠক শেষে আমরা মিনার মসজিদ মাদরাসা পরিদর্শন করেছি এবং মাদরাসার দুএকজন দায়িত্বশীলের সঙ্গে আলাপ করেছি। বিষয়টি পূর্ণ জেনেই আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়।’

রাকিব/

আগের সংবাদএনআরসি ইস্যুতে ভারতকে সতর্কবার্তা জাতিসঙ্ঘের
পরবর্তি সংবাদঢাকায় সমুদ্র অর্থনীতি বিষয়ক সম্মেলনে আসছেন ৩১ দেশের মন্ত্রী