জুয়ার মতো মানুষের মগজের ক্ষতি করে ওয়েব সিরিজ

ফাতেহ ডেস্ক

জুয়া যে রকম মানুষের মগজের ক্ষতি করে, ঠিক সেরকমভাবেই দীর্ঘ সময় ওয়েব সিরিজের পর্বগুলো দেখার ফলে বড় ক্ষতির দিকে চলে যাচ্ছে মানুষ। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষণা বলছে, জুয়া যে রকম মানুষের মগজের ক্ষতি করে, ঠিক সেরকমভাবেই দীর্ঘ সময় ওয়েব সিরিজের পর্বগুলো দেখার ফলে বড় ক্ষতির দিকে চলে যাচ্ছেন আপনি। এতে আপনার ব্রেনের ক্ষতি হচ্ছে সব থেকে বেশি।

টেক্সাসের চিকিৎসক রান্ডাল রাইট বলছেন, এভাবে একের পর এক পর্ব দেখে যাওয়া আসলে জুয়া খেলার মতোই ক্ষতিকর। মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপ এটা আসলে খুবই একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করছে।

এভাবে দিনের পর দিন ওয়েব সিরিজ দেখে যাওয়ার অর্থ সমাজ থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে রাখা, ঘুম এবং ব্যায়ামের সঙ্গে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন করা। এসব মিলিয়েই মগজে চাপ পড়ছে। ফলে বড় ক্ষতির দিকে নিজেই নিজেকে ঠেলে দিচ্ছে মানুষ।

আগের সংবাদঢাকায় সমুদ্র অর্থনীতি বিষয়ক সম্মেলনে আসছেন ৩১ দেশের মন্ত্রী
পরবর্তি সংবাদএনআরসি’র চূড়ান্ত তালিকায় আসেনি ভারতের মুসলিম রাষ্ট্রপতির স্বজনদের নাম