এনআরসি তালিকার প্রতিবাদে বিক্ষোভে নামছেন মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্ক

আসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তালিকা প্রকাশের প্রতিবাদে বিক্ষোভে নামছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠকে এই ইস্যুতে জোরদার আন্দোলনের সিদ্ধান্ত নেন তিনি।

আসামে এনআরসি তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এক লাখ গোর্খার নাম এনআরসি থেকে বাদ যাওয়ায় তিনি তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন।

এবার এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসুচি নিতে চলেছেন তিনি। এই নিয়ে সোমবার তৃণমূলের বৈঠকে সবিস্তার আলোচনা হয়েছে। বৈঠকে ঠিক হয়, জাতীয় নাগরিকপঞ্জি তালিকা প্রকাশের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল।

৭ ও ৮ সেপ্টেম্বর জেলায় জেলায় এই কর্মসূচি পালন করা হবে। ১২ সেপ্টেম্বর কলকাতায় হবে বড় মিছিল। চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল।

সূত্র: এই সময়

আগের সংবাদআবুল হাসান আলী নাদাবী : চেতনা জাগানিয়া বিপ্লব
পরবর্তি সংবাদ২ বছরে ‘বন্দুকযুদ্ধের’ শিকার ৩৩ রোহিঙ্গা