‘বিতর্কিত বক্তা’ তাহেরীর বিরুদ্ধে মামলা খারিজ

ফাতেহ ডেস্ক

‘বিতর্কিত বক্তা’ মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলা খারিজের আদেশ দেন।

গণমাধ্যমকে মামলার আবেদনকারী ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল বলেন, তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন দুদিন অপেক্ষমান রেখে আজ খারিজ করে দিয়েছেন আদালত।

গত রবিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করেছিলেন আইনজীবী ইব্রাহিম খলিল। ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাত সৃষ্টির অভিযোগে এ মামলার আবেদন করা হয়েছিল।

আগের সংবাদসমুদ্র বিরোধ ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ আল্লামা কাসেমীর
পরবর্তি সংবাদকাবুলে গাড়িবোমা হামলায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক