
আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। কাবুলের বিদেশি অধ্যুষিত এলাকায় ওই হামলা হয়। খবর বিবিসি ও রয়টার্সের।
সোমবার মধ্যরাতের ওই হামলায় উদ্ধার কর্মীরা আহত ১১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এদের মধ্যে অনেকের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তির খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারী জালমে খালিলজাদ সোমবার কাবুলে প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর স্থানীয় টিভিতে এ বিষয়ে একটি সাক্ষাৎকার দেয়ার সময়ই ওই হামলার ঘটনা ঘটে।
আফগান সরকার ওই হামলার জন্য তালেবানদের দায়ি করেছে।
