
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীরে জমি কেনার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র প্রাদেশিক সরকার। স্বায়ত্তশাসন প্রদানকারী ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে ৩৫ (ক) অনুচ্ছেদ। তাই কাশ্মীরে আগে জমি না কিনতে পারলেও এখন আর কোন বাধা থাকছে না।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ তাদের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, কাশ্মীরে জমি কিনে সেখানে দুটি রিসোর্ট নির্মাণের কাজ করবে মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশন। মহরাষ্ট্র সরকার কাশ্মীরের পাহালগাম এবং লাদাখের লেহ এলাকায় সেসব জমি ক্রয় করতে যাচ্ছে।
মহরাষ্ট্র সরকার বলছে , এর মাধ্যমে অমরনাথ যাত্রায় অংশগ্রহণ ও বিষ্ণু দেবী মন্দিরে যেতে আগ্রহীরা উপকৃত হবে। সমালোচকরা বলছেন, কাশ্মীরের জনমিতি বদলে দিতে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই উদ্যোগ।
উল্ললেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। বিশ্বের অন্যতম সামরিকায়িত অঞ্চলটিতে অতিরিক্ত প্রায় পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করা হয়। বিবিসি বলছে, অবরুদ্ধ কাশ্মীরের মানুষের ওপর অকথ্য নির্যাতন চলাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
