
ফাতেহ ডেস্ক
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ শতাংশ অর্থাৎ ৭৮ হাজার ৭০৮ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৪টি ও সৌদি এয়ারলাইন্সের ১১৪টি সর্বমোট ২১৮টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরে পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরব যান। তাদের মধ্যে হজের আগে ও পরে মোট ১১২ জন হাজির মৃত্যু হয়েছে। তার মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।
