বগুড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

ফাতেহ ডেস্ক

বগুড়ার শাজাহানপুরে নুর জাহান (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী। নূর জাহান দুপচাচিয়া উপজেলার কোছাট্টি গ্রামের সাবাজ সাকিদারের মেয়ে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শাকপালা গ্রামে ভাড়াবাসার শয়নকক্ষের বিছানার ওপর গলা কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাাঠানো হয়েছে। কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আগের সংবাদদেশে ফিরেছেন ৭৮ হাজার ৭০৮ জন হাজি
পরবর্তি সংবাদশিক্ষা প্রতিষ্ঠানের ১শ গজের মধ্যে নিষিদ্ধ তামাকপণ্য বিক্রি, বিজ্ঞাপন ও প্রচারণা