
ফাতেহ ডেস্ক
মাকতাবাতুল আযহারের উদ্যোগে দুইদিন ব্যাপী ১৭তম ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এবারের মেলা আয়োজিত হচ্ছে রাজধানীর উত্তরাস্থ আজমপুর দারুল উলূম মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত পর্যন্ত স্থায়ী থাকবে মেলার আয়োজন।
১৭তম কিতাবমেলা উদ্বোধন করবেন মেজর অব. আনিসুর রহমান। আয়োজিত কিতাবমেলাতে আরবি উর্দূ কিতাবগুলো বিশেষ মূল্য ছাড়ে পাওয়া যাবে। এ ছাড়া সব ধরনের বাংলা বইয়ে ৫৫% পর্যন্ত মূল্যছাড় থাকবে বলে জানিয়েছে আয়োজক-কর্তৃপক্ষ।
এবারের কিতাবমেলায় মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা এবং আকিক পাবলিকেশন্সের স্টল থাকবে। এছাড়া দেশি-বিদেশি স্বনামধন্য প্রকাশনীর উল্লেখযোগ্য গ্রন্থগুলোও পাওয়া যাবে। কিতাবমেলা আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাম এবং পার্টনার হিসেবে থাকছে ইসলামটাইমসটোয়েন্টিফোর.কম, ফাতেহটোয়েন্টিফোর.কম, ইসলাম প্রতিদিন, রকমারি.কম এবং ওয়াফিলাইফ.কম।
