সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুর জেলা সিআইডি

ফাতেহ ডেস্ক

গাজীপুরে পূবাইলে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন ভূঁইয়া নামে এক পুলিশ পরিদর্শক (সিআইডি) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভোগড়া-ভুলতা মহাসড়কে উলুখোলা ব্রিজের পূবাইল মেট্রোপলিটন থানা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন ভূঁইয়া (৪৯) গাজীপুর জেলা সিআইডির ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৫ ব্যাচের কর্মকর্তা। মোশারফ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বড় মনোহরদী এলাকার মকবুলুর রহমানের ছেলে।গাজীপুরে সড়কে প্রাণ হারালেন সিআইডি কর্মকর্তা

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়া গণমাধ্যমকে জানান, মোশাররফ হোসেন ভূঁইয়া গাজীপুর থেকে মোটরসাইকেলে উলুখোলার দিকে যাচ্ছিলেন। উলুখোলা ব্রিজের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আবুবকর মিয়া বলেন, কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিআইডি কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আগের সংবাদ৫ সেপ্টেম্বর : ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা
পরবর্তি সংবাদজাকির নায়েককে প্রত্যর্পণ করতে মাহাথিরকে মোদির আহ্বান