১৮ দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

ফাতেহ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র দেব দত্ত (৯) অপহরণে ১৮ দিন পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ২টায় প্রতিবেশী জহুরুল ইসলামের বাড়ির শৌচাগারের পাশ থেকে গর্ত খুড়ে পুলিশ লাশ উদ্ধার করে। দেব দত্ত উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিথা গ্রামের পবিত্র দত্তের ছেলে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম জামাল আহমেদ দেব দত্তের বন্তাবন্দি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যর ভিত্তিতে অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে প্রতিবেশী জহুরুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ সময় বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে হাত-পা বাঁধা অবস্থায় দেব দত্তের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত এ সম্পর্কে তেমন কোন তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

অপহৃত শিশুর পিতা পবিত্র দত্ত জানান, গত (০৮ জুন) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দেব প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর স্থানীয়দের কাছ থেকে জানতে পারি দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়।

এরপর ঐদিন বিকেলে আমার ফোনে অপহরণকারীরা ফোন করে অর্ধকোটি টাকা মুক্তপণ দাবি করে। তারপর থেকে ঐ ফোন নম্বর বন্ধ, আমার ছেলেরও কোন খোঁজ পাইনি। দুপুরে পুলিশ বাড়ির পাশের এক বাড়ি থেকে আমার ছেলের লাশ উদ্ধার করেছে।

বাংলা/ডিডি/আরএইচ

আগের সংবাদগাজীপুর সিটিতে চলছে ভোটযুদ্ধ
পরবর্তি সংবাদগাজীপুরে আড়াই ঘণ্টাতেই ব্যালট পেপার শেষ!