জুমার খুতবায় আমেরিকা পতনের কারণ তুলে ধরলেন ইরানের আলেম

আন্তর্জাতিক ডেস্ক

ইরান আমেরিকার পতন ত্বরান্বিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রভাবশালী আলেম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবারি। তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি আজ এ কথা বলেন।

তিনি বলেন, আমেরিকা ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা যে পতনের দিকে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ হলো পশ্চিম এশিয়ায় বিশেষ করে সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন ও ফিলিস্তিনে তারা পরাজিত হয়েছে, তাদের বৈদেশিক ঋণের পরিমাণ ২০ হাজার বিলিয়ন ডলারে পৌঁছেছে, সেখানে মাদকাসক্ত ও গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে এবং ক্ষুধা ও শ্রেণীগত বৈষম্যও বেড়ে চলেছে।

তিনি আরও বলেন, আমেরিকা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সামর্থ্য হারিয়েছে এবং বিশ্ব এখন নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে চিন্তা করছে।

আগের সংবাদশেডের কার্যালয় থেকে জব্দ করা রামদা-ছুরি রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয় : আইওএম
পরবর্তি সংবাদকাশ্মীরিদের পক্ষ নেয়ায় শেহলা রশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা