দে‌শে ফিরেছেন ৯০ হাজার ২৬৪ জন হাজি

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন ৯০ হাজার ২৬৪ জন হাজি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১৩৪টিসহ মোট ২৫৭টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। হজ পালন কর‌তে গি‌য়ে হজের আগে ও প‌রে মোট ১১২ জন হা‌জি/হজযা‌ত্রী মারা যান। তার মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের ম‌ধ্যে মক্কায় ১০০ জন, ম‌দিনায় ১১ জন ও জেদ্দায় ১ জন মারা যান।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগের সংবাদকাশ্মীরিদের পক্ষ নেয়ায় শেহলা রশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
পরবর্তি সংবাদসৌদিতে হারানো ৪০ হাজির মালামাল ফেরত এসেছে