
ফাতেহ ডেস্ক
আজ ৭ সেপ্টেম্বর, ২০১৯, শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৮ তম (অধিবর্ষে ২৪৯ তম) দিন।
এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা।
১৫৩৩ – ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ জন্মগ্রহণ করেন।
১৮১২ – নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।
১৮২২ – ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯০৪ – দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।
১৯০৭ – প্রথম সাহিত্যে নোবেলজয়ী [১৯০১] ফরাসি কবি সুলি প্রুদহোমের মৃত্যু।
১৯১১ – ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেপ্তার হন।
১৯১২ – টেকজায়ান্ট হিউলেট প্যাকার্ডের (এইচপি) অন্যতম প্রতিষ্ঠাতা ডেভিড প্যাকার্ডের জন্ম।
