
আন্তর্জাতিক ডেস্ক
বর্ণবাদ ও বিদ্বেষমূলক বার্তা ছড়ান যুক্তরাষ্ট্রের যেসব নেতা, তাদের বয়কট করার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইটারে এক এক বার্তায় এ আহ্বান জানান তিনি।
টুইট বার্তায় কারো নাম উল্লেখ না করলেও টেক্সাস ও ওহাইওতে সাম্প্রতিক বন্দুক হামলার ঘটনায় ট্রাম্পের বর্ণবাদী আচরণ ও অভিবাসন-বিরোধী অবস্থানে তিনি ক্ষুব্ধ, তা স্পষ্টই বুঝা যায়।
তিনি আরও বলেন, যে সব নেতা বিদ্বেষ ও হিংসা ছড়ানোর পাশাপাশি অভিবাসীদের নিয়ে বর্ণবাদী আচরণকে প্রশ্রয় দিচ্ছে তাদের বর্জন করা উচিত। মার্কিন রাজনীতিতে বিদ্বেষ ও বর্ণবাদের কোনো জায়গা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
