খুলনায় ডেঙ্গু জ্বরে আরও এক রোগীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আশিকুজ্জামান (৩৭) নামে আরও এক রোগী। রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ভোর সাড়ে ৫টায় আশিকুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়।

খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০২০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন। এর মধ্যে নতুন রোগী ১৮ জন।

আগের সংবাদগোমূত্র দিয়ে মেধাবী শিশু জন্মদানের ওষুধ তৈরি করছে ভারত
পরবর্তি সংবাদমোনাজাতের অনুমতি নিয়ে রোহিঙ্গারা সমাবেশ করেছে : ওবায়দুল কাদের