
ফাতেহ ডেস্ক
বাংলাদেশ পুলিশ বিভাগের তথ্য অনুসারে গত পাঁচ বছরে ১২ হাজার ৫৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় দায়েরকৃত মামলাসমূহের নিষ্পত্তির জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ অব্যাহত আছে। আজ সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, দেশের মহাসড়কগুলোতে দুর্ঘটনা রোধে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর জন্য সওজসহ সংশি¬ষ্ট সংস্থাসমূহ (বিআরটিএ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স) সমন্বয়ে পাইলট হিসেবে একটি প্রকল্প গ্রহণের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
