‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্যপ্রতিষ্ঠার বিকল্প নেই’

ফাতেহ ডেস্ক

বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও বর্তমান সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্যপ্রতিষ্ঠার বিকল্প নেই।

রোববার জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে সৌদি আরবের ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক সুদৃঢ় এবং সৌহার্দ্যপূর্ণ। বিশ্ববাসীর সামনে সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক দৃষ্টান্তস্বরূপ’।

সৌদি মন্ত্রী এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক, রাজনৈতিক ও উন্নয়নে বিচক্ষণ নেতৃত্বর প্রশংসা করেন।

সৌদি সরকারের আমন্ত্রণে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন মেমোরাইজেশন কন্টেস্টে মেহমান হিসেবে অংশ নিতে ৬ দিনের সফরে সৌদি আরব পৌঁছান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

পবিত্র মক্কা শরীফের মসজিদুল হারামে ৭-১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক এ কোরআন মেমোরাইজেশন কন্টেস্টের ৪১তম অধিবেশন চলছে।

বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী জেদ্দা বিমান বন্দরে পৌঁছালে সৌদি সরকারের ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ স্বাগত জানান।

আগের সংবাদজাকির নায়েকের দায়ের করা মানহানি মামলায় এবার মন্ত্রীসহ পাঁচজনকে মালয় পুলিশের তলব
পরবর্তি সংবাদটাকায় লেখালেখি, সিল, স্ট্যাপল পিন ব্যবহার না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের