
ফাতেহ ডেস্ক
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ জন হাজি। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩২টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪২টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন তারা।
হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, সোমবার পর্যন্ত ১৭ জন নারীসহ মোট ১১৭ জন হজ যাত্রী সৌদি আরবে মারা গেছেন। মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও জেদ্দায় দুইজন।
গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। আগামী ১৫ সেপ্টেম্বর শেষ ফিরতি হজ ফ্লাইট।
