বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষের আত্মহত্যা

ফাতেহ ডেস্ক

বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থাৎ প্রতি বছর আট লাখ মানুষের মৃত্যুর কারণ আত্মহত্যা। যা ম্যালেরিয়া, স্তন ক্যান্সার, যুদ্ধ এমনকি হত্যাযজ্ঞের কারণে মারা যাওয়ার চেয়েও বেশি।

সংস্থাটির মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, ‘প্রতিটি মৃত্যু পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের জন্য হৃদয় বিদারক। এখনও আত্মহত্যা প্রতিরোধযোগ্য। আমরা সব দেশকে টেকসই উপায়ে আত্মহত্যা প্রতিরোধে সঠিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

বিশ্বে প্রতি বছর ১০ সেপ্টেম্বর ‘বিশ্ব আত্নহত্যা প্রতিরোধ দিবস’ পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য হলো ‘ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুইসাইড’ অর্থাৎ ‘আত্মহত্যা প্রতিরোধে একসঙ্গে কাজ করা।’

ডব্লিউএইচও এক প্রতিবেদনে জানায়, প্রতি ছয় মিনিটে নয়জন মানুষ আত্মহত্যায় মারা যায়। তবে ইতিবাচক বিষয় হলো এই গত বছরের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

ডব্লিউএইচও’র মতে, বিভিন্ন কারণে যেকেউ আত্মহত্যা করতে পারেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো: ব্যক্তিত্বজনিত সমস্যা, গুরুতর মানসিক রোগ, মাদকাসক্তি, অস্থিরতা, হতাশা কিংবা প্ররোচনা।

আগের সংবাদনানাবাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক মাদরাসাছাত্রের
পরবর্তি সংবাদএপি’র প্রতিবেদনে উঠে এলো কাশ্মীরিদের ওপর ভারতীয় নির্যাতনের ভয়াবহ চিত্র