যশোরে ডেঙ্গুজ্বরে এক নারীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

যশোরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জাহিদা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত জাহিদা জেলার মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের কাদের মোল্লার স্ত্রী। গত ৯ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ওবায়দুল কাদের উজ্জ্বল জানান, ডেঙ্গু আক্রান্ত জাহিদার মৃত্যু হয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত হলেও তিনি লিভারসিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ৪৮ জন জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫৩ জন। আর চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন।

আগের সংবাদকাতারে ইমাম নিয়োগ : বাংলাদেশে ইন্টারভিউ ৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর
পরবর্তি সংবাদপরমাণু কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা সৌদি আরবের