কাশ্মীর আরেকটি ফিলিস্তিনে পরিণত হতে পারে : জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক

মোদি সরকারের ভারতীয় সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তের ফলে কাশ্মীর আরেকটি ফিলিস্তিনে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলাম প্রচারক ও বক্তা জাকির নায়েক।

মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে জাকির নায়েক আরো বলেন, কাশ্মীর সংকট থেকে আরেকটি ফিলিস্তিন তৈরি হবে। ভারতের ডান-চরমপন্থী বিজেপি সরকার কাশ্মীরে যে সংকট তৈরি করেছে তা ঘৃণা উসকে দেবে। ইতোমধ্যে এই লক্ষণ দেখা যাচ্ছে।

বিজেপি সরকার ভারতের বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মূলত যুদ্ধ ঘোষণা করেছে জানিয়ে তিনি বলেন, কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে এবং সেখানে ১০ লাখ সেনা নিযুক্ত করে কাশ্মীরিদের স্বাধীনতার ওপর চাপ প্রয়োগে করা হচ্ছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে এটি বন্ধ করা দরকার। জম্মু ও কাশ্মীরের বহু রাজনীতিবিদ ও নেতাকর্মীকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং আটককৃতদের নির্যাতন করা হচ্ছে বলেও জানান তিনি।

আগের সংবাদদক্ষিণ কোরিয়ায় আজ থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের তিনদিন ব্যাপী ইজতেমা
পরবর্তি সংবাদমিসরে ইখওয়ানের সিনিয়র ১১ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড