সব ধরনের ভিসা ফি নির্ধারণ করেছে সৌদি, ওমরার অতিরিক্ত ফি মওকুফ

আন্তর্জাতিক ডেস্ক

সব ধরনের ভিসা ফি কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছ সৌদি কর্তৃপক্ষ। সম্ভাব্য ভিসা ফির একটি তালিকাও প্রণয়ন করেছে দেশটি। আর তাতেই উঠেছে এসেছে ভিসার ফি, ভিসার মেয়াদ, অবস্থানের মেয়াদসহ বিভিন্ন বিষয়। খবর সৌদি গেজেট।

ওমরাহ ভিসা

অন্য দেশের কোনো নাগরিক একবার ওমরাহ পালন করলে পরবর্তী ৩ বছর স্বাভাবিক প্রক্রিয়া ওমরাহ করা সম্ভব ছিল না। যদি কেউ এ সময়ের মধ্যে ওমরাহ করতেন তাকে ২০০০ সৌদি রিয়াল অতিরিক্ত দিয়ে ভিসা নিতে হতো। কিন্তু এখন আর অতিরিক্ত টাকাটা দিতে হবে না।

ভিজিট ভিসা

ওমরাহ পালন, ভ্রমণ, ব্যবসা-বাণিজ্যসহ ভ্রমণ সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রগুলোও ভিজিট ভিসার আওতায় থাকবে। এ ভিসার জন্য ৩০০ রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। এ ভিসায় রয়েছে ২ ধরনের সুযোগ। সিঙ্গেল এন্ট্রি, যার মেয়াদ ৩ মাস। এ ভিসায় দর্শনার্থী সৌদিতে ১ মাস অবস্থান করতে পারবে। আর মাল্টিপল এন্ট্রি, যার মেয়াদ ১ বছর। এ ভিসায় সৌদিতে অবস্থান করা যাবে ৩ মাস।

হজ ভিসা

শুধুমাত্র হজ মৌসুমে মুসলমানদের ফরজ বিধান হজ পালনে এ ভিসা দেয়া হবে। এ ভিসার ফিও নির্ধারণ করা হয়েছে ৩০০ রিয়াল।

ট্রানজিট ভিসা

ট্রানজিট ভিসা ৩ দিন তথা ৯৬ ঘণ্টা অবস্থান করা যাবে দেশটিতে। এ ভিসায় আকাশপথ, নৌপথ ও স্থল ব্যবহার করতে পারবে ভ্রমণকারীরা।

উল্লেখ্য যে, সৌদি আরব কর্তৃপক্ষ কত তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি মাস থেকেই নতুন ভিসা ফি কার্যকর হতে পারে। আর এতে বাংলাদেশিসহ সব দেশের নাগরিকরাই আগের চেয়ে কম খরচে সৌদি ভ্রমণ করতে পারবেন।

‘ভিশন টু জিরো থ্রি জিরো’ বাস্তবায়নের অংশ হিসেবে এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে সৌদি আরবের গণমাধ্যমে জানা গেছে। সৌদি কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

আগের সংবাদসাহাবিদের হাতে গড়া ১৪ শ’ বছরের ঐতিহ্যমণ্ডিত মসজিদ আল বিদিয়া
পরবর্তি সংবাদকারফিউয়ের কারণে স্কুলে যেতে পারছে না , তাই বাড়িতেই পড়াশোনা কাশ্মীরি শিক্ষার্থীদের