কুকুরের মৃত্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর শোক, ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন কাজে ব্যবহার করা একটি কুকুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডও কুকুরটির মৃত্যুশোকে বিশেষ শোক প্রকাশ করেছে। ৯ বছর ধরে সেনাবাহিনীর কাজে ব্যবহৃত কুকুরটির নাম রাখা হয়েছিল ডাচ। গত ১১ই সেপ্টেম্বর মারা যায় ডাচ। তার মৃতদেহে শনিবার ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কর্মকর্তারা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটারে বলা হয়েছে, ক্যানিয়ন সোলজার ‘ডাচ’-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। ভারতীয় সেনাবাহিনী ও দেশের জন্য সেবা দেয়ার পর সম্প্রতি মারা যায় ডাচ। এটি ইস্টার্ন কমান্ডের একটি ডেকোরেটেড কুকুর ছিল। বিভিন্ন রকম অপারেশনে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) সনাক্তকরণে তাকে ব্যবহার করা হতো। বার্তা সংস্থা এএনআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

আগের সংবাদবৃদ্ধা মায়ের ঠাঁই এখন গোয়ালঘরে
পরবর্তি সংবাদতালেবানের সঙ্গে আমেরিকার শান্তি আলোচনার ‘মৃত্যু’র পর এবার মস্কোতে রাশিয়া-তালেবান বৈঠক