আজ ১৬ সেপ্টেম্বর, ২০১৯, সোমবার। ১ আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৮ তম (অধিবর্ষে ২৫৯ তম) দিন।
একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।
ঘটনাবলি:
১৯৩১ – লিবিয়ায় ইতালীর উপনিবেশ বিরোধী স্বাধীনতাকামী নেতা ওমর মুখতারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম মাসে জার্মানীর সেনারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশো অবরুদ্ধ করে ফেলে।
১৯৪০ – মার্কিন যুক্তরাষ্ট্র ২১ থেকে ৩৫ বছর বয়স্ক পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়।
১৯৪১ – ইরানের রেজা শাহ পাহলভি সিংহাসন পরিত্যাগ করেন।
১৯৫৫ – আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু হয়।
১৯৭৫ – পাপুয়া নিউ গিনি স্বাধীনতা লাভ করে।
১৯৭৮ – রিখটার স্কেলে ৭.৫-৯ মাত্রার ভূমিকম্পে ইরানের তারা শহরে প্রায় ২৫ হাজার লোকের মৃত্যু হয়।
১৯৮৭ – বিশ্বের ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ু মন্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়।
দিবস:
আজ বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস।
