
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯তম জন্মদিন আজ মঙ্গলবার। জন্মদিন উপলক্ষে মোদির এক ভক্ত দেড় কেজি ওজনের সোনার মুকুট মন্দিরে দিয়েছেন।
অরবিন্দ সিং নামে ওই ভক্ত সংবাদমাধ্যমে বলেন, লোকসভা নির্বাচনের আগেই ঠিক করেছিলাম মোদিজি ফের ক্ষমতায় এলে হনুমান মন্দিরে দেড় কেজি ওজনের সোনার মুকুট দেব। মোদিজির জন্মদিন উপলক্ষ্যে সেটাই করলাম।
এদিকে দিনটিকে বিভিন্নভাবে পালন করছে ক্ষমতাসীন বিজেপি ও হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ইন্ডিয়া গেটে দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারির উদ্যোগে পালন করা হয় মোদির জন্মদিন। মোদির জীবনের বিভিন্ন দিক নিয়ে এক প্রদর্শনীরও আয়োজন করে তারা।
এছাড়া ভোপালে মোদির জন্মদিন উপলক্ষে ৬৯ ফুট লম্বা কেক কেটেছে একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা।
