১৮ সেপ্টেম্বর : ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা

ফাতেহ ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার। ৩ আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬০ তম (অধিবর্ষে ২৬১ তম) দিন।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

১১৮০ – ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হন।

১৪৩৭ – ট্রানসালভানিয়োতে কৃষক বিদ্রোহ হয়।

১৫০২ – ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।

১৬৩৫ – সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৩০ – ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে।

১৮১০ – স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষিত হয়।

১৮১৮ – চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ।

১৮৫১ – ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত।

১৯০৬ – টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৯ – নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয়।

১৯২৩ – ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়।

১৯২৪ – হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।

১৯৩১ – জাপানের সেনা বাহিনী চীনের উত্তর পূর্বাঞ্চলিয় ভূখন্ড মানচুরী দখল করে নেয় ।

১৯৩৪ – ইউএসএসআর লিগ অব নেশনসের অন্তর্ভুক্ত হয়।

১৯৩৪ – মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়।

১৯৮২ – পশ্চিম বেইরুটে ছাটিলা ও সাবগার প্যালেস্তিনীয় উদ্বাস্তু শিবিরে গণহত্যা চলে।

১৯৮৯ – বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।

আগের সংবাদচীনে আবু ওয়াক্কাস (রা.) নির্মিত প্রাচীন মসজিদ
পরবর্তি সংবাদপ্যারিস জলবায়ু চুক্তি : প্রতিশ্রুতি পূরণ হয়েছে কতটুকু?